বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে সেই সিধান্ত দেশের জনগণই নেবে।
তিনি বলেন, যুক্তরাজ্য সব দলের আলোচনায় ও অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আশা করে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন বলেও জানান তিনি।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বেন।
এসময় তিনি বলেন, প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ একটি সুষ্ঠু নির্বাচনের পথে উন্মুক্ত করতে পারে। এছাড়া বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাজ্যের প্রশ্ন রয়েছে বলে জানান হাইকমিশনার।
তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে। ইউক্রেনকে অস্ত্র ও সৈন্য দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।
News Courtesy:
