Centre for Governance Studies, Dhaka

CGS in the media

বাংলাদেশে অবাধ-স্বচ্ছ ও সবার গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাজ্য

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করছে যুক্তরাজ্য।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস ও জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিক এবার্ট স্টিফটিং এর আয়োজনে মিট দ্য প্রেসে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন একথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, এখন থেকে আওয়ামীলীগ-বিএনপিসহ সব দলের মধ্যে আলাপ-আলোচনা ও অংশগ্রহণ মূলক বিতর্ক আশা করছি আমরা।

তিনি বলেন, বাংলাদেশের স্বাভাবিকভাবে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য গুণগত মান সম্পন্ন আরো প্রতিষ্ঠান দরকার এবং প্রাতিষ্ঠানিক দক্ষতাও বাড়াতে হবে।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের শিক্ষা ব্যবসা বাড়াতে আগ্রহী। বাংলাদেশ এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

News Courtesy:

https://www.channelionline.com/united-kingdom-wants-national-elections-acceptable-bangladesh/?fbclid=IwAR3JkegCf3dqxoDnKEUqT48LpFhS6cgbW9P8MZj291Oc1pXWPhXVth2TXO8