বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন বলেছেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সব দলের সঙ্গে আলোচনা জরুরি, অংশগ্রহনমূল নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। তিনি বলেন, আমি আশা করছি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চ্যাটারটন বলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।
News Courtesy:
