অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য সব দলের আলোচনা অপরিহার্য। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশানে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এমন মন্তব্য করেন। তিনি বলেন, ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশের সংগঠনে স্বচ্ছতা থাকতে হবে। টেকসই উন্নয়নের জন্য ভালো নির্বাচন দরকার। কে নির্বাচিত হবেন তা দেশের জনগণই ঠিক করবে। তিনি আরও মন্তব্য করেন যে যুক্তরাজ্য শুধুমাত্র উন্নয়ন সহযোগী হিসেবে পর্যবেক্ষক বা অন্যান্য বিষয়ে সাহায্য করতে পারে।
রোহিঙ্গাদের বিষয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। তিনি শান্তিপূর্ণ সমাধান আশা করেন। ব্রিটিশ হাইকমিশনার টিকাদানে সাফল্যের জন্য বাংলাদেশের প্রশংসাও করেন।
