Centre for Governance Studies, Dhaka

CGS in the media

পোশাক রফতানি বাড়লেও দাম বাড়েনি

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

রফতানিকৃত বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের দাম বাড়েনি জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রানা প্লাজা ধসের পর থেকে রফতানি বেশি হলেও দাম কম হওয়ায় আয় সেভাবে বাড়েনি বলেও দাবি করেন তিনি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সভা কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

‘বাংলাদেশ ইন রিজিওনাল ট্রেড এন্ড কানেকটিভিটি এ পলিটিকো-ইকোনোমিক এসেসমেন্ট’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন-প্রফেসর আতাউর রহমান।

সভায় বাণিজ্যমন্ত্রী অ্যাকর্ড, এ্যালায়েন্সের সমালোচনা করেন। তিনি বলেন, রানা প্লাজা দূর্ঘটনার পর ক্রেতারা তৈরি পোশাকের কোনো দাম বাড়ায়নি। অথচ অ্যাকর্ড-এ্যালায়েন্সের পরামর্শে আমরা গ্রীন কারখানা, ফায়ার সেফটিসহ সব কিছু করলাম। কিন্তু তারা পোশাকের দাম বাড়ায়নি।

মন্ত্রী বলেন, বিশ্বের কোথাও অ্যাকর্ড, এ্যালায়েন্স নেই। আমি তাদের বলছি-আপনারা শুধু বাংলাদেশে কেন, ভিয়েতনাম, চীন যাচ্ছেন না কেন?

News Courtesy: http://www.protidinersangbad.com/