Centre for Governance Studies, Dhaka

CGS in the media

জ্বালানি খাতের দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছি

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির জন্য যে কাঠামো ছিল সেটা ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘‌‌বিদ্যুৎ খাতের দুর্নীতির কিছু কাঠামো ছিল।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির জন্য যে কাঠামো ছিল সেটা ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘‌‌বিদ্যুৎ খাতের দুর্নীতির কিছু কাঠামো ছিল। আইন, নীতি করে দুর্নীতি করা হয়েছে। আগে বিদ্যুৎ ও জ্বালানি সচিবরা এসব খাতের কোম্পানির চেয়ারম্যান হতেন। আমরা দায়িত্ব নেয়ার পর বলছি সচিবরা ওই সে খাতের কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না। যাতে দুর্নীতির একটি লগইন ব্যবস্থা করা যায়। আগে কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করার জন্য সচিবরা দায়িত্ব নিতেন। আমি মোটামুটিভাবে বলতে পারি, আগামীতে যারা সরকারে আসবে তারা দেখবে যে দুর্নীতির যে কাঠামো সেটা আমরা ভেঙে দিয়েছি। অন্তর্বর্তী সরকার মধ্যমেয়াদি সরকার। আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কিছু করা সম্ভব নয়। তবে আমরা আগামীতে যে সরকার আসবে, তার জন্য একটি উদ্যোগ শুরু করে যেতে চাই।’

গতকাল রাজধানী সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি’ শীর্ষক এক তিনি এসব কথা বলেন।

সংলাপে সিজিএস চেয়ারম্যান জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার। তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন ও রাজনীতি থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন হওয়া জরুরি বলে মনে করেন। রাষ্ট্রের নিরাপত্তার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আরো উপস্থিত ছিলেন বিআইপিএসএস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী, বোর্ড অব ডিরেক্টর অ্যাম্বাসেডর এম শফিউল্লাহ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ড. আহমেদ আব্দুল কাদের, বিআইপিএসএসের গবেষণা ফেলো সাফকাত মুনির, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করিম মারুফ, এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদসহ প্রমুখ।

News Courtesy:

জ্বালানি খাতের দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছি | বণিক বার্তা