Centre for Governance Studies, Dhaka

CGS in the media

আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতি করা হয়েছে : জ্বালানি উপদেষ্টা

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আইন করা হয় দুর্নীতি থামানোর জন্য। কিন্তু এ দেশে আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি’ বিষয়ক সংলাপে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। খাতে ৩ দশমিক ২ বিলিয়ন টাকার বকেয়া ছিল, যার অনেকটাই পরিশোধ করা হয়েছে। প্রতিযোগিতা ফিরিয়ে আনা হয়েছে। তেল আমদানির জন্য আগে রিফাইনারি মালিক হতে হতো, সেটি বাতিল করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় ও প্রকল্প বন্ধ করে দিয়েছি।

তিনি আরও বলেন, রোজার সময় সাধারণত লোডশেডিং হয়। এবার কম হয়েছে। এতে প্রমাণ হয় লোডশেডিং কমানো সম্ভব। আমরা এমন টেমপ্লেট তৈরি করছি, যাতে আগামী সরকারের পরিবর্তন আনতে সুবিধা হয়। এখন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন লাগে না, যেখানে আগে অনেক দুর্নীতি হতো। আমরা দুর্নীতির বিষয়ে সন্তুষ্ট নই। অনেকেই চান দুর্নীতি থাকুক, যাতে সুবিধা নিতে পারেন। শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামানোর দিকেও নজর দিতে হবে। এ দেশে উন্নয়নের জন্য নয়, বরং দুর্নীতির জন্য অনেক প্রকল্প করা হয়।

News Courtesy:

আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতি করা হয়েছে : জ্বালানি উপদেষ্টা