Centre for Governance Studies, Dhaka

CGS in the media

আওয়ামী লীগ ও বিএনপি সংলাপ হবে, আশা ব্রিটিশ হাইকমিশনারের

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের যতো অভিযোগ রয়েছে তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার বলে মনে করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন। রবার্ট ডিকসন বলেন, গণমাধ্যম ও সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে । 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে সুষ্ঠ তদন্ত দেখতে চায় তার দেশ। তিনি মনে করেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া জরুরি । ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশ নির্ধারণ করবে। উন্নয়ন সহযোগী হিসেবে এ বিষয়ে সহযোগিতা করছে যুক্তরাজ্য। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণে সংলাপের তাগিদও দেন রবার্ট ডিকসন। বলেন, সংলাপের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, আমি আশা করছি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চ্যাটারটন বলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

News Courtesy:

https://www.bvnews24.com/politics/news/73032?fbclid=IwAR2aVqI-mm3elRko050BNwT2FldSJeY36HVnrKQBVIeoKIrSjGmaaqu9ngY