আলোচনায় অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি জনগণের স্বার্থে নয়, শাসকদের স্বার্থে করা হয়েছে। আইনে ফাঁকফোকর রাখা হয়েছে অপব্যবহার করার জন্য। আইনটি বাতিলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন না করলে প্রতিকার পাওয়া যাবে না। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে এই আইনের মাধ্যমে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হবে এবং অপপ্রয়োগ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, আইনের দোষ নয়, দোষ আইন প্রয়োগকারীদের দৃষ্টিভঙ্গির। আইনটির নানাভাবে অপপ্রয়োগ করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে আইনটি সংশোধন করা প্রয়োজন।
News Courtesy:
