Centre for Governance Studies, Dhaka

CGS in the media

১ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৩ মামলা, বেশি আক্রান্ত সাংবাদিকরা

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

গত এক বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৪০২টি মামলার তথ্য সংগ্রহ করতে পেরেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সংস্থাটি বলছে, ৪০২টি মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ৮৭৩ জন। যার মধ্যে সাংবাদিকের সংখ্যাই বেশি। মামলাগুলোতে ২২ জন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, জেল হাজতে মারা গেছেন একজন। তবে এক বছরে কোনো মামলার নিষ্পত্তি হয়নি।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিজিএস চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।

তিনি জানান, অভিযুক্ত ৮৭৩ জনের মধ্যে ১৩ দশমিক ৬৮ শতাংশ সাংবাদিকতা পেশার সঙ্গে সংশ্লিষ্ট। রাজনৈতিক ব্যক্তি রয়েছেন ১৩ দশমিক ৩৯ শতাংশ, ছাত্র-ছাত্রী ৫ দশমিক ৬৮ শতাংশ, শিক্ষক ২ দশমিক ৯১ শতাংশ, বেসরকারি চাকরিজীবী ২ দশমিক ১৮ শতাংশ, ব্যবসায়ী ২ দশমিক ১৮ শতাংশ, সরকারি চাকরিজীবী ১ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া এনজিও কর্মী আছেন শূন্য দশমিক ৭৩ শতাংশ আর শূন্য দশমিক ৪৪ শতাংশ রয়েছেন আইনজীবী।

তিনি আরও বলেন, এই এক বছরে ৬৪ জেলার মধ্যে ৫৯টি জেলায় মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১২টি, চট্টগ্রামে ২৭টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি, মানিকগঞ্জে ১৫টি, কুষ্টিয়া, সিলেট ও নারায়ণগঞ্জে ১১টি, অন্যান্য জেলায় সর্বাধিক ৫টি মামলা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রাজবাড়ি, শরীয়তপুর, নীলফামারীতে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা হয়নি।

সিজিএসের প্রতিবেদন বলছে, ৪০২টি মামলার মোট অভিযোগকারীর সংখ্যা ৩৩৮ জন। তার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে ২৬ দশমিক ২৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনজন, অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ২২ জন, জেল হাজতে মারা গেছেন একজন।

News Courtesy:

https://www.jagonews24.com/amp/646926?fbclid=IwAR2BQeNY8t-oVaNn3rq5TIYZO5929n7E6eYMPV9zjK_aY8N1QhJyr6gKh5g