Centre for Governance Studies, Dhaka

CGS in the media

১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে ১০ টাকা পৌঁছায় : পরিকল্পনামন্ত্রী

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

কেন্দ্র থেকে ১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে ১০ টাকা পৌঁছায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এলডিসি উত্তরণ নিয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেন্টার অব গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়জন করে।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় জীবন ও জীবিকার মেলবন্ধন ঘটিয়েছেন। সিলেকটিভ লকডাউন দিয়েছেন। পোশাক শ্রমিক, ধান কাটা শ্রমিক এবং অন্যান্য শ্রমিকদের জন্য লকডাউন ছিল না। সেই সঙ্গে অর্থনীতি সচল রাখতে সোয়া লাখ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। এখানে কিছু চুরি হলেও প্রণোদনা কাজে লেগেছে।

দেশের সব শ্রেণির মানুষের কঠোর পরিশ্রমে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ছে বলেও জানান তিনি।

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চুরি কিছু হচ্ছে। কিন্তু সেটি চিল্লাচিল্লি করে থামানো যাবে না। এর জন্য আইন আছে আইনের মাধ্যমে ধরতে হবে।

তিনি আরও বলেন, কিছু জায়গায় মিস ইউজ যে হচ্ছে না তা কিন্তু নয়। কেন্দ্রে থেকে ১০০ টাকা বরাদ্দ হলে তা ঠিকাদারের মাধ্যমে সাব-ঠিকাদারের হাতে যায়। সাব-ঠিকাদার আবার তার সাব-ঠিকাদারের হাতে দেয়। এভাবে নানা হাত বদলের মাধ্যমে ১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে ১০ টাকা পৌঁছায়। তবে সরকার এই বলয় ভেঙে ফেলতে নানাভাবে কাজ করছে।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান ড. মানজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান প্রমুখ।

News Courtesy:

https://www.rtvonline.com/bangladesh/national/155238/%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%81%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9F–%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%C2%A0?fbclid=IwAR0bJE1XhUZjxUHI_4-MkHrPVQdMT8mIjlEyn9PCj2SocVNCaho86icnJmc