সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা শুধু বাংলাদেশের নিজস্ব বিষয়। তা বিদেশিদের বিষয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
বুধবার দুপুরে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তুর্কি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় তুরস্ক। তবে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। তবে সরকার একা সব কিছু করতে পারে না।
এসময় অর্থনীতিবিদ, রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছিলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিক মতামতের একটা গুরুত্ব রয়েছে। জাপান ২০১৮ সালের নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল। এছাড়া আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথাও শুনেছি, যা পৃথিবীর আর কোথাও শুনিনি।
এদিকে ইতো নাওকির এমন বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
News Courtesy: