Centre for Governance Studies, Dhaka

CGS in the media

সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস’র ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর উদ্যোগে গতকাল রোববার নগরীর সিটি ইন হোটেলে একটি ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়। সিজিএস বাংলাদেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের কর্মশালা আয়োজন করছে। কর্মশালায় জাতীয় ও স্থানীয় টিভি, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে ভুল/ভুয়া তথ্য ও গুজব মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জন আস্থার সংরক্ষণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে সহায়ক। এই কর্মশালা পেশাদার সাংবাদিকদের প্রয়োজনীয় টুলস ও কৌশল সম্পর্কে ধারণা দিবে, যা তাদের কাজকে আরও দায়িত্বশীল করতে সহায়তা করবে।

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ’র ফ্যাক্ট-চেকিং সম্পাদক কাদার উদ্দিন শিশির। তিনি তথ্য যাচাইয়ের কৌশল এবং আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ব্যবহারের উপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার সময় অংশ গ্রহণকারীরা এই পদ্ধতিগুলো তাদের পেশাগত কাজে কীভাবে প্রয়োগ করা যায় তা শিখেছেন। অংশ গ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলে মনে করেন।

News Courtesy:

সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস’র ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত