বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সব ক্রিয়াশীল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে- এমনটাই প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। আজ শনিবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিজেদের এই অবস্থানের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।
রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে হোয়াইলি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র। তাই পরামর্শ দেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। আমরা চাই, বাংলাদেশের আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এজন্য বাংলাদেশ সরকার চাইলে ইইউ সহযোগিতা করবে।
ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আমরা আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চাই। রোহিঙ্গ প্রত্যাবাসনসহ আরও বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তবে তার আগে আগামী জাতীয় নির্বাচনের গতি-প্রকৃতির ওপর অনেক কিছু নির্ভর করছে।
News Courtesy: