Centre for Governance Studies, Dhaka

CGS in the media

সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় ইইউ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় ইইউ। যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আলোচনায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও নির্বাহী পরিচালক ডিরেক্টর জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

চার্লস হোয়াইটলি বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ আছে। চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন আগামীতে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিতে চায়। বাংলাদেশ তৈরি পোশাকসহ অন্যান্য ক্ষেত্রেও ভালো করছে এবং প্রতিটি পদক্ষপ নেওয়ার আগে আরও গভীর চিন্তাভাবনা করা উচিত।’

ইইউ এ আঞ্চলের বিভিন্ন সংকট নিয়ে শঙ্কিত উল্লেখ করে হোয়াইটলি বলেন, সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা নিতে পারে। যদিও এই অঞ্চলে সবার অবস্থান শক্ত করতে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ বাংলাদেশকে সহায়তা করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘আইসিজে, আইসিসি যদিও সংকট সমাধানে কাজ করছে তবুও আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। ইউক্রেনে পরিস্থিতির কারণে শরণার্থীর সংখ্যা পুরো বিশ্বেই বেড়ে যাচ্ছে। তবুও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবেই কাজ করে যেতে চাই।’

News Courtesy:

https://www.deshrupantor.com/last-page/2022/07/17/370775?fbclid=IwAR3gUyenbMrJJKXN2YSYi98Dpj2tpXPmIlYzdPa61TLteBqTNFJMTCZS2g4