Centre for Governance Studies, Dhaka

CGS in the media

‘র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন অবস্থানের পরিবর্তন হয়নি’

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ' মিট দ্যা অ্যাম্বাসেডর' অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত একথা বলেন।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা কোনো শাস্তি নয়। তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে, সেজন্যই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পিটার হাস বলেন, ইন্দো প্যাসিফিক কৌশলে (আইপিএস) বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়াটা কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। এটা বাংলাদেশ কীভাবে নেয়, সেটাই দেখার বিষয়।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত- এমন অবস্থান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কোন জোটে যোগ দেবে, সেটা তাদের বিষয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

News Courtesy:

https://www.dhakaprokash24.com/national/news/32156