Centre for Governance Studies, Dhaka

CGS in the media

রাষ্ট্র হিসেবে ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকতে পারে না বাংলাদেশ : আকবর আলি খান

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

মুক্তিযুদ্ধে প্রতিবেশী ভারতের অবদান থাকলেও রাষ্ট্র হিসেবে তার প্রতি বাংলাদেশ চিরকৃতজ্ঞ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ আকবর আলি খান।

তিনি বলেছেন, চিরকৃতজ্ঞ থাকার কথাটি কিন্তু ১৯৭১ সালে শোনা যেত না, সম্প্রতি উঠেছে। এরকম চিরন্তন কৃতজ্ঞতাবোধ পৃথিবীর কোথাও নেই।

আজ সোমবার স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আকবর আলি খান আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক এটা ব্যক্তিগত বন্ধুত্ব না। এটা জাতির সাথে জাতির বন্ধুত্ব। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব তখনই হবে যখন আমাদের স্বার্থ অভিন্ন হবে। আর যদি আমাদের স্বার্থের ক্ষেত্রে সংঘাত থাকে, তাহলে চিরন্তন কৃতজ্ঞতা বোধ কোনো দিনই হবে না।

তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে সমাজতন্ত্রের স্বপ্ন রয়েছে তাতে মানুষে মানুষে বিভেদ কমার কথা। কিন্তু বাংলাদেশে বিভেদ বেড়েই চলেছে। এই বৈষম্য বেড়েছে গত ২৫ থেকে ৩০ বছরে। এর একটি কারণ হচ্ছে, দেশে প্রচণ্ড দুর্নীতি চলছে, এই দুর্নীতির ফলে কালো টাকা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের এখানে বৈষম্য বেড়েই চলেছে।

News Courtesy:

https://insaf24.net/insaf-news-december-20-monday-2021-24/?fbclid=IwAR2Z8Wuc_UCdSOP49Pnp8RkTAc1d1c8WzmLTBa8Vn-QE-jEo6sX8is-PYI4