Centre for Governance Studies, Dhaka

CGS in the media

রাষ্ট্র সংস্কারের চেয়ে রাজনৈতিক দলের সংস্কার বেশি জরুরি

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব, প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কীভাবে একটি জনমুখী ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিরডাপে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং শাসন প্রক্রিয়া’ শীর্ষক সংলাপে বক্তারা এসব বিষয়ে জোর দেন।

অনুষ্ঠানে আলোচকদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ সেলিম জাহান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মদ শওকত আলী হাওলাদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সম্পাদক দিদার ভুঁইয়া, সাবেক সচিব ও বিপিএটিসির সাবেক রেক্টর এ কে এম আব্দুল আউয়াল মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুন নাহার খানম, বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং সিজিএসের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং শাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা প্রায়শই সাধারণ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত হয়। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ বিষয়গুলো কেবল প্রশাসনিক কাজ নয়। এগুলো সরাসরি রাজনৈতিক শক্তির ব্যবহার, নাগরিক অধিকার এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ককে সংজ্ঞায়িত করে। প্রশ্ন শুধু শাসন প্রক্রিয়ার কার্যকারিতা নয়, বরং এই প্রক্রিয়া কাদের জন্য, কীভাবে এবং কোন দায়বদ্ধতার কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে, তা নিশ্চিত করা জরুরি।

News Courtesy:

রাষ্ট্র সংস্কারের চেয়ে রাজনৈতিক দলের সংস্কার বেশি জরুরি | জাতীয় | বাংলা এডিশন