Centre for Governance Studies, Dhaka

CGS in the media

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে প্রয়োজন সংবিধান পুনর্লিখন- আলী রীয়াজ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

একই ব্যক্তি দল ও সরকার প্রধান হওয়াকে সাংবিধানিকভাবে বন্ধ না করলে স্বৈরাচারী তৈরি হওয়ার পথ বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ড. আলী রীয়াজ। তিনি বলেন, সংবিধানের পুনর্লিখন ব্যতীত দলীয়করণের এ বৃত্ত থেকে বের হওয়া আদৌ সম্ভব নয়। একইসঙ্গে এটি ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করা সম্ভব না। ক্ষমতার এককেন্দ্রীকরণ থেকে বের হয়ে আসার জন্য সব প্রতিষ্ঠানের পুনর্গঠন এখন প্রধান লক্ষ্য। যেখানে গত ৫ আগস্ট দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। এটিকে ধরে রাখতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) রাজধানীতে সরকারের সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক সংলাপের ঘোষণা দিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তা হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও সিজিএসের অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. আলী রীয়াজ এবং সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

আলী রীয়াজ বলেন, বিগত সময়ে এমন সব নীতিমালা তৈরি করা হয়েছে, যা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। ঋণ খেলাপিদের বিচার থেকে রক্ষা করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে কার্যত বিপদাপন্ন করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করা হয়েছে।

News Courtesy:

https://bonikbarta.net/home/news_description/397062/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%A8–%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C