Centre for Governance Studies, Dhaka

CGS in the media

রাজশাহীতে ফেক নিউজ রোধে সংলাপ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ফেক নিউজ রোধে রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে নগরীর হোটেল রয়েল রাজ এর সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই সংলাপ আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সংলাপে রাজশাহী কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী, ফ্যাক্ট-চেকার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উন্মুক্ত আলোচনায় দেশে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। উঠে আসে বিভ্রান্তিমুলক তথ্য, মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে পড়ার দিকটিও।

এসময় তথ্য সংগ্রহে বাঁধা দেয়া বা তথ্য না দেয়া, সরকারের স্বদিচ্ছার অভাব ও ভুল তথ্য প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়, রিপোর্টারদের নিয়মিত কাজের চাপ ও তার ফলে মানসম্পন্ন সংবাদের ঘাটতি, সাংবাদিকদের নিরাপত্তা, প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন মিডিয়া হাউজ ও তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

একই সাথে সংবাদ মাধ্যমে নির্ভুল তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকারদের সাথে সমন্বয় ও কিভাবে তথ্য যাচাই করা যায় তার উপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনালনায় সংলাপে বক্তা ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

তিনি বলেন, সরকার, বিরোধী দল, বিশেষ কোনো ব্যক্তি এবং অনেকসময় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করে থাকেন। ফলে, গবেষণা অনুসারে শতকরা ৯৯ ভাগ মানুষ গণমাধ্যমে প্রকাশিত এসব তথ্য বিশ্বাস করতে পারছেন না।“

তিনি আরও বলেন, আমরা বাস করছি তথ্যের মহাসমুদ্রে। এই সময়ে সোশ্যাল মিডিয়াকে তথ্যের উৎস থেকে বাদ দেয়া যাবে না। বাংলাদেশের প্রেক্ষিতে সাংবাদিকতার প্রতিকূলতা এবং তাদের নিরাপত্তা নিয়েও তিনি আলোচনা করেন।

সংলাপের আরেক বক্তারা ফ্যাক্ট চেকিং ইন্সটিটিউশন ডিসমিস ল্যাবের প্রধান গবেষক মিনহাজ আমান বলেন ‘সংবাদ প্রতিবেদকদের উচিৎ যেকোনো সংবাদ প্রতিবেদনের পূর্বে ফ্যাক্ট চেকিং এর বিষয়গুলো মাথায় রাখা।

তিনি আরও বলেন, ভুল তথ্য ছড়িয়ে পরার এই সমস্যা প্রশমিত করতে সম্পাদক, বার্তা-সম্পাদক, সহকারি সম্পাদক এবং প্রতিবেদক, সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিৎ”। তিনি উল্লেখ করেন “কোন মূলধারার মিডিয়া কোন ধরনের ভুল তথ্য ছড়িয়েছে সেসব চিহ্নিতকরণ এবং বিভিন্ন জাল খবর খুঁজে বের করার চেষ্টা তারা করে যাচ্ছেন।’

সংলাপের শেষ পর্বে গণমাধ্যমকর্মীরা একটি জরিপে অংশ নেন। নিজেদের মধ্যে আলোচনা করে সংবাদ মাধ্যমে ভুল ও বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন রোধে কার্যকরি ব্যবস্থার বিভিন্ন উপায়ও তুলে ধরেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, ‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ সিজিএস এর ধারাবাহিক কার্যক্রমের পঞ্চম আয়োজন ছিল রাজশাহীতে। এর পরে ঢাকায় এবং ঢাকার বাইরে এমন আলোচনা ও প্রশিক্ষণ আয়োজন করবে সিজিএস।

News Courtesy:

https://priyonaogaon.net/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b8/