Centre for Governance Studies, Dhaka

CGS in the media

যে শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয়, তাদের দিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখি না: নুরুল হক নুর

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয়, এ তরুণদের দিয়ে আমি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখি না’ বলে মন্তব্য করেছেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয় কারণ তারা মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসাসেবা পাবে, কিংবা কোনো বিশেষ সুবিধা পাবে। তাহলে, সরি টু সে, এই তরুণদের দিয়ে আমি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখি না।

তিনি আরও বলেন, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী সরাসরি নারী দেয়নি। তারা যদি সরকার গঠন করত, কারণ অন্তর্বর্তী সরকার তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদের সেট করেছিল আজকে যারা একটা উগ্র চিন্তাধারায় বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেরকম একটি দল হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল।’

News Courtesy:

যে শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয়, তাদের দিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখি না: নুরুল হক নুর – বাংলাদেশ টাইমস