Centre for Governance Studies, Dhaka

CGS in the media

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আলাদা সেল হচ্ছে

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা সেল গঠন করা হচ্ছে। এ সেলের কাজ কী হবে তার খসড়া তৈরি করতে ইতোমধ্যে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজধানীর ইস্কাটনে গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত ‘ভেক্টর প্রব্লেমস ইন বাংলাদেশ; এন ইন্টিগরেটেড এপ্রোাচ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সেমিনারের আয়োজন করে।

 

মন্ত্রণালয়ের অধীনে সেল গঠনের প্রয়োজনীয়তা বর্ণনা করে তাজুল ইসলাম বলেন, মশাবাহিত রোগগুলো শুধু শহরে নয়, গ্রামেও হয়। এ মন্ত্রণালয় শহর, নগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কাজ করে থাকে। সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মশাবাহিত রোগের সমস্যা সমাধানে জনসচেতনতার বিকল্প নেই। সচেতনতা বাড়াতে হলে পাঠ্য বইয়ে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। তা হলে শিশুরা ছোট থেকে বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে।

 

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিজিএসের ভাইস চেয়ারম্যান ডা. মনজুর আহমেদ চৌধুরী। কীটতত্ত্ব¡বিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

 

Content Courtesy: http://www.dainikamadershomoy.com/post/222519