Centre for Governance Studies, Dhaka

CGS in the media

ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত নয়: আকবর আলি খান

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আকবর আলি খান বলেছেন, অবশ্যই মুক্তিযুদ্ধে জয়লাভে ভারতের অবদান রয়েছে। এ কথা কিন্তু ১৯৭১ সালে শোনা যেত না, সম্প্রতি উঠেছে। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তারা মুখে গণতন্ত্রের কথা বলে, আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশে গণতন্ত্র না থাকলে ধর্মনিরপেক্ষতা টেকসই হবে না।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম (অব.) বীরবিক্রম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। উন্নয়ন দিয়ে চেতনা ধরে রাখা যাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

News Courtesy:

https://www.amadernotunshomoy.com/newsite/2021/12/21/%E0%A7%A7%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E-%E0%A6%A5/#.YcGYOGhBzIV