Centre for Governance Studies, Dhaka

CGS in the media

বিএনপি এখনও ৯০ দশকের রাজনীতি করছে: পরিকল্পনামন্ত্রী

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্তব্য করে বলেছেন, বিএনপি এখনও ৯০ দশকের রাজনীতি করছে। আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই বাস্তবতাকে স্বীকার করে নিলেই বিএনপির মানসিক অশান্তি অনেকটা দূর হবে।

শুক্রবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নরস স্ট্যাডিজ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের চাওয়াকে প্রধান্য দিয়ে বাজেট তৈরি করেছে।

এ সময় বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে ৭ শতাংশ কর দিয়ে পাচারের অর্থ বৈধ করতে অর্থমন্ত্রীর দেয়া প্রস্তাব অনৈতিকতাকে উৎসাহিত করবে। সুবিধাভোগী অর্থ পাচারকারীরাই এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

News Courtesy:

https://www.banglanewsbank.com/2022/06/25/138723.html?fbclid=IwAR1hX8U3OdrWjCB5xKjnOtBsfSwI0UN9XjHcW5kDmSs-eMVklwKLBaB87GE