Centre for Governance Studies, Dhaka

CGS in the media

বাংলাদেশ-ফ্রান্সের জনগণের সম্পর্ক জোরদারের আহ্বান ফরাসি রাষ্ট্রদূতের

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আজ ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট হলে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ সিরিজের দ্বিতীয় পর্বের আয়োজন করে।খেলাধুলা আপডেট

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এবং বক্তব্য রাখেন। 

ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে কূটনীতি, নীতি নির্ধারণ এবং জনজীবনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

ফ্রান্সের নারীবাদী পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ে নারীদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করতে হবে এবং লিঙ্গ, পরিচয় বা পটভূমি নির্বিশেষে মৌলিক অধিকার রক্ষা করা উচিত।

ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে তিনি জোর দিয়ে বলেন যে, ‘দ্বিতীয়’ কোনো গ্রহ নেই। রাষ্ট্র্রদূত জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রহকে রক্ষা করতে আরো শক্তিশালী সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি বলেন, সঙ্ঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিশ্বজুড়ে বেশ কিছু সঙ্কট তৈরি করেছে, যা বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাকে আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

রাজনৈতিক বিতর্ক

রাষ্ট্রদূত আঞ্চলিক সহযোগিতা, দ্বিপক্ষীয় অংশীদারিত্ব, বহুপাক্ষিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, যারা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে তাদের সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায় প্রায়শই ঐক্যবদ্ধ হতে হিমশিম খায়।

তিনি বলেন, বৈশ্বিক সঙ্কটগুলোর শান্তিপূর্ণ ও সমন্বিত সমাধান খোঁজার পাশাপাশি দেশগুলোকে অবশ্যই তাদের অভিন্ন মূল্যবোধ ও নীতির পক্ষে দাঁড়াতে হবে। বাসস

News Courtesy:

বাংলাদেশ-ফ্রান্সের জনগণের সম্পর্ক জোরদারের আহ্বান ফরাসি রাষ্ট্রদূতের | দৈনিক নয়া দিগন্ত