Centre for Governance Studies, Dhaka

CGS in the media

বাংলাদেশের জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশের আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া নির্বাচন নিয়ে নিজেরা মন্তব্য না করে বরং জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করার আগ্রহের কথা জানিয়েছে ইইউ। শনিবার সকালে গুলশানে অনুষ্ঠিত সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের একটি সম্মেলনে একথা জানান ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। এসময় আগামী দশকে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।

এদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের শঙ্কা আছে জানিয়ে ইইউ অ্যাম্বাসেডর বলেন, এই অঞ্চলের অস্থিরতা নিরসনে কার্যকরী ভূমিকা নিতে পারে সার্ক ও বিমসটেক। ইইউ এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

News Courtesy:

https://bengali.cri.cn/2022/07/16/ARTIKRa57rnZ9g69BedGH32o220716.shtml?fbclid=IwAR0TgpV9tJref0i6g-R18Z3_tQvRc1TifWcoTAczqC5i2f6_viObNuqXD-s