জাতীয় নির্বাচন নিয়ে তৎপরতা বেড়েছে কূটনীতিক পাড়ায়। আগামী নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশের নির্বাচন নিয়ে কয়েকটি পশ্চিমা দেশের মতো ইউরোপীয় ইউনিয়নও এর আগে নানা মন্তব্য করেছিল। তখন নির্বাচন কমিশন গঠন, সুষ্ঠু নির্বাচনের তাগিদসহ নানা বিষয়ে মতামত প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত।
শনিবার (১৬ জুলাই) গবেষণা প্রতিষ্ঠান সিজিএস-এর আয়োজনে আলাপচারিতায় যুক্ত হন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি।
এদিন নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশকে পরামর্শ ছাড়া কিছুই দেয়ার নেই। বাংলাদেশের আগামী নির্বাচনে ইইউ শুধু সবার অংশগ্রহণ চায় বলে জানান তিনি।
বারবার তাগিদ দিলেও পশ্চিমাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পারায় ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অন্তর্ভুক্তির বিষয়ে নিরুৎসাহ দেখিয়ে আসছে বাংলাদেশ।
এদিন ইইউ দূত জানান, নিরাপত্তার স্বার্থেই এই অঞ্চলে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি নিয়ে কাজ করে যেতে চায় ইইউ। যেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা ও আগামী সাত বছরের মধ্যে বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে ইইউ সহযোগিতা করতে চায় বলেও জানান এই কূটনীতিক।
News Courtesy: