Centre for Governance Studies, Dhaka

CGS in the media

প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলন করবে সিজিএস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ (সিজিএস) 'বে অব বেঙ্গল কনভারসেশন' শীর্ষক এক আন্তর্জাতিক সংলাপের আয়োজন করছে। এখন থেকে প্রতি বছরই এ আয়োজন করতে চায় সংস্থাটি।

সিজিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৯ থেকে ১১ অক্টোবর তিন দিনব্যাপী প্রথমবারের মতো এ সংলাপ অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বের ৭০টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন। এতে ছয় শতাধিক অংশগ্রহণকারী থাকবে।

সিজিএস বলছে, এ সংলাপের লক্ষ্য বে অব বেঙ্গল এলাকার দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপট জানা-বোঝা। পাশাপাশি এ অঞ্চলের বিভিন্ন দেশের দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি, সুশাসনের ঘাটতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো বড় পরিসরে উদ্বেগ তৈরি করছে, যা আলোচনায় নিয়ে আসা হবে।

সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, এ সম্মেলনের মাধ্যমে সিজিএস বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলা। এছাড়া এ সংলাপে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কণ্ঠস্বর উঠে আসবে।

News Courtesy:

https://www.jagonews24.com/amp/640717?fbclid=IwAR2xGEwds0l-PzqAeTAgsw-5y29eHr9sJmnSgkj34JhmIX9kGDZlUsUZGjQ