পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিন বিএনপির হরতাল দেয়ার সাহস নেই। কারণ পদ্মা সেতুর সঙ্গে জনগণের স্বপ্ন এবং অভিলাষ জড়িয়ে আছে। শুক্রবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট এবং অর্থনৈতিক গতিধারা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে ‘যমুনা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপনের দিন আওয়ামী লীগ হরতাল ডেকে ছিল’— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন মন্ত্রী। এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)। এর আগে আমীর খসরু বলেন, একটি রাষ্ট্রে যখন রাজনীতিকরণ অর্থনীতিকে গ্রাস করে ফেলে তখনই সরকার কর্তৃত্বপরায়ণ হয়ে যায়। এতে জনগণের কথা বলার সুযোগ থাকে না। সরকার বার বার নাশকতার কথা বলছে। যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। বিএনপি তো হরতাল ডাকেনি পদ্মা সেতুর উদ্বোধনের দিন। তাহলে নাশকতা কোথায় এখানে?
News Courtesy: