Centre for Governance Studies, Dhaka

CGS in the media

‘নৌকা’ থাকায় মন্ত্রণালয়ের নাম বদল চান উপদেষ্টা

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

‘নৌকা’ থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ-বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে। নির্দেশদাতা হিসেবে বিচার হবে।’

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে উপদেষ্টা পরিষদে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।

News Courtesy:

https://www.dainikamadershomoy.com/details/0192536a9a4d4