Centre for Governance Studies, Dhaka

CGS in the media

নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ার দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র: পিটার হাস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বের জন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে।’ সোমবার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে বহুপাক্ষিক কাঠামোর অগণিত অংশবিশেষ’ প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা এমন একটি অঞ্চল চাই যেটি স্বাধীন এবং উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, সুরক্ষিত এবং স্থিতিস্থাপক। আমরা এই দৃষ্টিভঙ্গিটি অন্যান্য অনেক জাতির সঙ্গে ভাগাভাগি করি।’ যে পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে চান তারা।

তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের প্যারিস শান্তি ফোরামে এই অঞ্চলের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুল ধরেছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত ও স্নায়ুযুদ্ধ চায় না উল্লেখ করে হাস বলেন, ‘যেহেতু আমরা ভূ-রাজনৈতিক প্রবণতা পরিবর্তন করতে পারি, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যুক্তিসঙ্গত নেতা হিসেবে পরিচালনা করবে।’

News Courtesy:

https://www.ittefaq.com.bd/621248/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87