বিদেশিদের কাছে বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে, এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস।
আজ (মঙ্গলবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস এর এক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন, ‘বাংলাদেশের অনেক সুযোগ-সুবিধা আছে যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। আমাকে আমেরিকান ব্যবসায়ী নেতারা বলেছেন যে মাল্টিন্যাশনাল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেক জায়গাতেই বিনিয়োগ করার সুযোগ আছে।’
‘যে দেশে দুর্নীতির সবচেয়ে কম, আমলাতান্ত্রিক জটিলতা কম, আইনের শাসনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয় এবং ব্যবসার জন্য সর্বোচ্চ লজিস্টিক অবকাঠামো আছে, বিনিয়োগের জন্য এমন কোনো দেশ তারা বেছে নেবে,’ বলেন তিনি।
এসময় দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি হয় বলে জানান পিটার হাস।
News Courtesy: