Centre for Governance Studies, Dhaka

CGS in the media

দুর্নীতির জন্য ব্যবসায়ী নেতাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ: দেবপ্রিয় ভট্টাচার্য

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

দেশের ব্যবসা-বাণিজ্যে দুর্নীতির জন্য সরকারি কর্মকর্তাদের অনিয়মের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের ভূমিকা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, নেতারা ব্যবসায়ীদের কাছে জবাবদিহি করার পরিবর্তে পদে এসে ক্ষমতাসীনদের অনুগত থাকেন। এর শুরুটা হয় নির্বাচনের মাধ্যমে বণিক সংগঠনের পদে না এসে মনোনয়নের মাধ্যমে এসে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ এই ফেলো আরও মনে করেন, পরিস্থিতির উন্নতি না হলে দেশে ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিবেশে দুর্নীতির প্রকোপ কমবে না। আজ রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বেসরকারি খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের দুর্নীতির সমস্যা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ ও ‘কল টু অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যদি কোনো বণিক সংগঠনের নেতা বিনা ভোটে ক্ষমতা পান, তখন তিনি যাঁদের মদদে মনোনীত হয়েছেন, তাঁদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে থাকেন। ব্যবসায়ীদের জন্য কাজ না করে তাঁদের প্রতি অনুগত থাকেন। এ জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের নির্বাচিত হয়ে আসতে হবে।

Click the link for details report:

 https://www.google.com/amp/s/www.prothomalo.com/amp/story/business/svs212wlm3