Centre for Governance Studies, Dhaka

CGS in the media

দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: পিটার হাস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দেশের মূল জাতীয় নিরাপত্তা স্বার্থ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি ছিল ২০২১ সালে গণতন্ত্রের জন্য প্রথম শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান থিম এবং এখনও এটি যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থের কেন্দ্রে রয়েছে।

আজ (মঙ্গলবার) দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ডাক বা কল অ্যাকশন এগেইনস্ট করাপশন (সিএএসি) জাতীয় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবার সময় রাষ্ট্রদূত হাস এসব কথা বলেন। 

যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ কর্মকর্তাদের তাদের কর্মের জন্য জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই কাজটি বিভিন্নভাবে করা হতে পারে। 

তাছাড়া, দুর্নীতির ঘটনা তদন্ত ও উন্মোচনে প্রাণবন্ত সুশীল সমাজ এবং মুক্ত গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই মনে করেন পিটার হাস।

উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের দুর্নীতি সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই)- এর সহযোগিতায় একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা এবং একটি ড্রাফট রেজুলিউশান তৈরীর লক্ষ্যে সিজিএস ঢাকার একটি হোটেলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করছে।

News Courtesy:

https://mzamin.com/news.php?news=47697