পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনও নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। কানেক্টিভিটি ছাড়া টেকসই উন্নতি সম্ভব নয়। বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চল কানেক্টিভিটির দিক থেকে খুব পিছিয়ে।
'কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি' উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, করোনা মহামারী, এরপর ইউক্রেন যুদ্ধের পর এ ধরনের উপলব্ধি আরও দৃঢ় হয়েছে।
রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’ এর দ্বিতীয় দিনে এক অধিবেশনে আলোচক হিসেবে পররাষ্ট্র সচিব অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন মন্তব্য করেন।
'ইভালুয়েটিং দ্য স্টেট অফ ট্রেড এন্ড কানেক্টিভিটি ইন সাউথ এশিয়া এন্ড ইস্ট এশিয়া' শীর্ষক অধিবেশনে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের 'সাউথ এশিয়ান স্টাডিজ' বিভাগের অধ্যাপক সঞ্জয় কুমার ভরদ্বাজ এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন।
এর আগে প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলো একা চলবে নাকি একসাথে চলবে সে প্রশ্ন তোলার সময় এসেছে।"
News Courtesy: