Centre for Governance Studies, Dhaka

CGS in the media

ঢাকায় আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস উদযাপন

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ঢাকায় আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস উদযাপিত হয়েছে।  

ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) যৌথভাবে এ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২৫ জুন) সিজিএস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নেদারল্যান্ডস দূতাবাসের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজনীতি ও কূটনীতিতে নারীরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন তা তুলে ধরার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সদস্যদের সাথে একটি আলোচনার আয়োজন করে।

পশ্চিমা মিশনের কূটনীতিক এবং প্রতিনিধিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহকারী সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ড. তাসনিম জারা, এনসিপির নেত্রী সৈয়দা নীলিমা দোলা; জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রী অ্যাডভোকেট সুবিকুন্নাহার মুন্নী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।  

আলোচনা পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. আমেনা মহসিন।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশের রাজনীতি, কূটনীতিতে নারীর ভূমিকা, পদ্ধতিগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারীর অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য রাজনৈতিক দলের কাঠামোতে সংস্কারের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

News Courtesy:

ঢাকায় আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস উদযাপন