Centre for Governance Studies, Dhaka

CGS in the media

ড.মুহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তার দাবি, জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল।

মঙ্গলবার রাজধানীতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তরুণদের একটি অংশকে ক্ষমতার সঙ্গে যুক্ত করা হলেও বৃহত্তর তরুণ সমাজকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। তার অভিযোগ, এর মাধ্যমে দেশের রাজনৈতিক প্রত্যাশা পূরণের পরিবর্তে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

আলোচনায় জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, তরুণদের ক্ষমতার আকাঙ্ক্ষা দেখিয়ে বিপথে পরিচালিত করার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন বলেন, দেশে বারবার গণআন্দোলন ও বিপ্লবের অর্জন হাতছাড়া হয়ে যায়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

News Courtesy:

ড.মুহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর – Dainik Sokal