Centre for Governance Studies, Dhaka

CGS in the media

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন নয়, বাতিল প্রয়োজন

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ। 

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮: এখন কী করতে হবে?’ শীর্ষক ওয়েবিনারে গতকাল এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনীতির সমন্বয়ক দিদারুল ভূঁইয়া। 

ড. আলী রীয়াজ বলেন, ‘‌সরকারের এ আইনের ব্যাপারে আন্তরিক আছে কিনা তা বোঝা যাবে পাঁচটি বিষয় থেকে। বিষয়গুলো হলো—প্রথম, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সরকারের উচিত এ আইনের ওপর স্থগিতাদেশ আরোপ করা। দ্বিতীয় কাজ হলো এ আইনের আওতায় যতগুলো মামলা হয়েছে সেগুলো প্রকাশ করা। তৃতীয়, পুলিশকে অভাবনীয় ক্ষমতা দেয়া হয়েছে। পুলিশ সেগুলো মানছে কিনা সেটি তদারকি করা। চতুর্থ, এ আইনে যাদের নামে মামলা আছে তাদের মুক্তি দেয়া। পঞ্চম, যারা এ মামলা থেকে পরে যারা নির্দোষ প্রমাণিত হয়েছে তাদেরকে জরিমানা দেয়া হোক।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‌এ আইন আমাদের সংবিধান ও স্বাধীনতার পরিপন্থী। এতে আমাদের মৌলিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এটি সংশোধনযোগ্য আইন নয়। 

সুতরাং এটিকে বাতিল করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে ডিএসএ আইনের অপব্যবহার হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু সরকারকে শুধু স্বীকার করলেই হবে না। এ আইনের অপব্যবহারের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।’ 

News Courtesy:

https://bonikbarta.net/home/news_description/337960/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8