Centre for Governance Studies, Dhaka

CGS in the media

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী নিয়োগের কারণ ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে মন্ত্রণালয়ে আগের ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধের বিষয়েও কাজ চলছে।

• সব বিষয়ে ঘোষণা দিয়ে প্রতিবাদ করলেই সমাধান হয় না: শামা ওবায়েদExecutive Branch

তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বাড়াতে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে। আগে এ ধরনের কাঠামো ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাকে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে। ফলে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সমন্বয় ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী টিম হিসেবে কাজ করা হবে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা উদ্যোগে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানান তিনি। তার ভাষ্য, এমন কোনো সিদ্ধান্ত হলে দেশের গণমাধ্যমই প্রথমে তা জানতে পারবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার সুযোগ নেই।Geographic Reference

এর আগে শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

News courtesy:

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ