Centre for Governance Studies, Dhaka

CGS in the media

‘এবার রাতে ব্যালট বাক্স ভরার সুযোগ থাকবে না’: জাপানি রাষ্ট্রদূত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আমরা বাংলাদেশের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর আর কোথাও শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না। সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ কথা বলেন জাপানি রাষ্ট্রদূত।

ইতো নাওকি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিক মতামতের একটা গুরুত্ব আছে। জাপান বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে জাপানি রাষ্ট্রদূত একইসঙ্গে বিরোধী দল নির্বাচনে অংশ নেবে প্রত্যাশা করেন।

পুলিশ কর্মকর্তারা আরও সতর্ক হবেন এমন প্রত্যাশার কথা জানিয়ে ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

News Courtesy:

https://worldglobal24.com/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AD/