উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
এই আশঙ্কা কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, রাজনৈতিক দলগুলো এ বিষয়টি জানবে।
মাহফুজ বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে আসলে এখানে যে বা যারা কাজ করছে, তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবে?
আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা : রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
মাহফুজ আলম এমন মন্তব্যও করেন যে গত এক বছরের বাংলাদেশ গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। প্রত্যেকটা গোষ্ঠী অ্যাডমিন ক্যাডার তাদের স্বার্থ দেখে, কৃষি ক্যাডার তাদের স্বার্থ দেখে। কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না।’বাংলাদেশী পোশাক
তিনি আরো বলেন, সামগ্রিকভাবে আমরা কোন জিনিস করলে ভালো আইন পাবো, ভালো পলিসি পাবো, ওই ক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না।
এছাড়া জুলাই সনদ দুই মাস ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি।
News Courtesy:
উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তার কথা বললেন মাহফুজ আলম | দৈনিক নয়া দিগন্ত