Centre for Governance Studies, Dhaka

CGS in the media

ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা জোরদার করবে যুক্তরাষ্ট্র

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করবে। বিগত ৭৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি শক্তিশালী ও ধারাবাহিক প্রতিরক্ষা উপস্থিতি বজায় রেখে আসছে এবং এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন  যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।    

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘ইন্দো–প্যাসিফিক অঞ্চলের বহুপাক্ষিক কাঠামোর অপার সহযোগিতার দ্বার উন্মোচন’ বিষয়ক এক সংলাপে যুক্তরাষ্ট্রের পিটার ডি হাস এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা বর্তমানে এক গুরুত্বপূর্ণ দশকের শুরুর দিকে দাঁড়িয়ে আছি। এটি শুধু বঙ্গোপসাগরের জন্য নয়, বরং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের বিষয়টিকে এগিয়ে নেবো। যেখানে স্বচ্ছতা, সুশাসনের মাধ্যমে জনগণের প্রতি সংবেদনশীলতা নিশ্চিত করবে এবং এ ব্যবস্থায় মালামাল, ধারণা ও মানুষ যেন সাইবারস্পেস ও উন্মুক্ত সমুদ্রে স্বাধীনভাবে চলাচল করতে পারবে। এ কাজে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

News Courtesy:

https://www.manobkantha.com.bd/capital/450492/%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-