Centre for Governance Studies, Dhaka

CGS in the media

রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের প্রভাব বলয়ে বাংলাদেশের মিডিয়া

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

In this article 18
  1. বসুন্ধরা গ্রুপ
  2. বেক্সিমকো গ্রুপ
  3. স্কয়ার গ্রুপ
  4. ইমপ্রেস গ্রুপ
  5. মাল্টিমিডিয়া প্রোডাকশান কোম্পানি
  6. ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশনস লিমিটেড
  7. এইচআরসি গ্রুপ
  8. সিটি পাবলিশিং হাউজ লিমিটেড
  9. হামিম গ্রুপ
  10. ট্রান্সকম গ্রুপ
  11. বেঙ্গল গ্রুপ
  12. এনটিভি
  13. গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার
  14. রূপায়ন গ্রুপ
  15. সিটি গ্রুপ
  16. মেঘনা গ্রুপ
  17. শ্যামল বাংলা মিডিয়া
  18. যমুনা গ্রুপ

বাংলাদেশের মিডিয়া হাউজগুলোর বেশিরভাগ পৃষ্ঠপোষক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান৷ এই প্রতিবেদনের তথ্য সংগ্রহ হয়েছে ‘হু ওনস দ্য মিডিয়া ইন বাংলাদেশ’ গবেষণা থেকে৷ 

Bildergalerie Medienhäuser in Bangladesch

বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি সংবাদপত্র কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি সান৷ আছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম এবং টিভি চ্যানেল নিউজ ২৪৷ এছাড়া এফএম রেডিও স্টেশন রেডিও ক্যাপিটালও তাদের৷ এই মিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

বেক্সিমকো গ্রুপ

এই গ্রুপের টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভি৷ মালিক বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

স্কয়ার গ্রুপ

এই গ্রুপের টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন৷ এর কর্ণধার স্কয়ার গ্রুপের অধীনে থাকা স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থা পরিচালক অঞ্জন চৌধুরী৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

ইমপ্রেস গ্রুপ

টেলিভিশন চ্যানেল, চ্যানেল-আই এর মালিকানা ইমপ্রেস গ্রুপের৷ এর কর্ণধার ফরিদুর রেজা সাগর৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

মাল্টিমিডিয়া প্রোডাকশান কোম্পানি

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা এবং এটিএন নিউজ এই কোম্পানির৷ এর কর্ণধার মাহফুজুর রহমান৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশনস লিমিটেড

সুপরিচিত পত্রিকা দৈনিক ইত্তেফাক এই কোম্পানির৷ এর প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী৷ বর্তমানে ইত্তেফাকের সম্পাদক জাতীয় পার্টি নেতা, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন এবং প্রকাশক মঞ্জু-তাসমিমা দম্পতির কন্যা তারিন হোসেন৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

এইচআরসি গ্রুপ

বাংলা পত্রিকা যায় যায় দিন এবং ইংরেজি দৈনিক দ্য নিউএজ এই গ্রুপের৷ এর মালিক আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই সাঈদ হোসেন চৌধুরী৷ সাবের হোসেন চৌধুরী কর্ণফুলি গ্রুপের মালিক৷ সেই সুবাদে দেশ টিভির কর্ণধার তিনি৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

সিটি পাবলিশিং হাউজ লিমিটেড

এই কোম্পানির পত্রিকা দৈনিক দিনকাল৷ এর মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

হামিম গ্রুপ

চ্যানেল-২৪ টেলিভিশন এবং সমকাল পত্রিকার মালিক৷ এর কর্ণধার আওয়ামী লীগ নেতা একে আজাদ৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

ট্রান্সকম গ্রুপ

বাংলাদেশের জনপ্রিয় বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মালিক এই গ্রুপ৷ প্রয়াত শিল্পপতি লতিফুর রহমান এই গ্রুপের প্রতিষ্ঠাতা৷ প্রথম আলো এবং ডেইলি স্টারের অনলাইন সংস্করণও রয়েছে৷

Bangladesch Talkshow 'kamon bangladesh chai'

বেঙ্গল গ্রুপ

টেলিভিশন চ্যানেল আরটিভির মালিক বেঙ্গল গ্রুপ৷ এর কর্ণধার মোর্শেদ আলম এমপি৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

এনটিভি

বিএনপি’র সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু এর মালিক৷ তিনি একজন ব্যবসায়ী৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার

জনকণ্ঠ পত্রিকার মালিক এই শিল্প পরিবার৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

রূপায়ন গ্রুপ

দৈনিক পত্রিকা দেশ রূপান্তর এই গ্রুপের৷ রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

সিটি গ্রুপ

সময় টেলিভিশনের মালিক এই গ্রুপ৷ সবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই এর কর্ণধার৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

মেঘনা গ্রুপ

একাত্তর টেলিভিশন এই গ্রুপের৷ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান মোস্তাফা কামাল এই গ্রুপের কর্ণধার৷ তবে সাংবাদিক মোজাম্মেল হক বাবু’র শেয়ার রয়েছে এতে৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

শ্যামল বাংলা মিডিয়া

টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এই মিডিয়া কোম্পানির৷ এর কর্ণধার আবদুল হক৷ তবে নেপথ্যে মালিকানায় বিএনপির প্রয়াত সাংসদ সাদেক হোসেন খোকার নাম শোনা গেলেও নথিপত্রে তার নাম নেই বলে প্রথম আলোর একটি প্রতিবেদনে জানা গেছে৷

Bildergalerie Medienhäuser in Bangladesch

যমুনা গ্রুপ

দৈনিক যুগান্তর পত্রিকা এবং যমুনা টেলিভিশন এই গ্রুপের৷ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর পর থেকে তার স্ত্রী সালমা ইসলাম এই গ্রুপের চেয়ারম্যান৷ সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য তিনি৷ (‘হু ওনস দ্য মিডিয়া ইন বাংলাদেশ’ গবেষণা প্রতিবেদনটির লেখক যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ এবং গবেষক মো. সাজ্জাদুর রহমান৷ প্রকাশক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ,ঢাকা)

News Courtesy:

https://www.dw.com/bn/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE/g-57457110?fbclid=IwAR2aUSrP7G8xZc88JwIPmE8_H3BV73X1x3-POW6Krs_y-JI1JCB-3SR4z5Y