Centre for Governance Studies, Dhaka

CGS in the media

দুর্নীতি কম প্রমাণ হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে: পিটার হাস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বিদেশিদের কাছে বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে, এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগ বাড়বে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুর্নীতিবিষয়ক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি হয় বলে মনে করেন পিটার হাস। তিনি বলেন, ‘আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি এর চরিত্র বোঝার চেষ্টা করি।’

পিটার হাস বলেন, বাংলাদেশে যদি দুর্নীতির হার কম থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে সুশীল সমাজ ও গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।’

News Courtesy:

https://www.ekusheysangbad.com/national/news/382358