Centre for Governance Studies, Dhaka

CGS in the media

নির্বাচন সুষ্ঠু কি না, তা বাংলাদেশিরাই ঠিক করবে

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু কি না, তা বাংলাদেশিরাই ঠিক করবে। এখানে বিদেশিদের কিছু করার নেই।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন। 

মোস্তফা ওসমান তুরান জানান, তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে তাকে সব সময় গণমাধ্যমকর্মীদের এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তিনি বিষয়টি আবারও স্পষ্ট করতে চান। ভুল-বোঝাবুঝি থেকেই সেই বিরোধিতা হয়েছিল। কিন্তু দুই দেশের মধ্যে আবারও আস্থা ফিরে এসেছে।রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতপার্থক্য নিরসনে আলোচনা করতে পারে।

রাষ্ট্রদূত বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে যখন অভ্যুত্থানচেষ্টা হয়েছিল তখন প্রথম ব্যক্তি হিসেবে এর নিন্দা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্কের ফার্স্ট লেডি বাংলাদেশে এসেছিলেন। আস্থা না থাকলে এ ধরনের সফর হতো না।

এছাড়া তিনি বলেন, তুরস্ক সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তুরস্কে অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল। এর আগে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসি দেওয়া হয়েছে।

News Courtesy:

https://www.manobkantha.com.bd/national/450116/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A7%81-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-