আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আশা করি এতে বিরোধীরাও অংশ নেবে। বলে প্রত্যাশা জাপানের।
সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এসব কথা বলেন।
তিনি বলেন, গত নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ব্যালট বাক্স ভর্তি করার যে অভিযোগ উঠেছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কখনোই এমনটা শোনেননি। আগামী নির্বাচনে এ ধরনের ঘটনা হবে না বলে আশা তার।
অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে জাপানের বিনিয়োগ, ব্যবসা এবং আগামীর সম্ভাবনা নিয়ে কথা বলেন। এসময় এক প্রশ্নে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। রাষ্ট্রদূত জানান, গত নির্বাচনে পুলিশ যে ভূমিকা নিয়েছে এমনটা তিনি অন্য কোথাও দেখেননি। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাবার পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
News Courtesy:
