দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ব্যালট বাক্স ভরে রাখার সুযোগ থাকবে না বলে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন, জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি। সকালে রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসাডর অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন। এ সময় তিনি জানান, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয়।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু দেশগুলোর রাষ্ট্রদুতদের নিয়ে নিয়মিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আয়োজন করে থাকে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএস এবং ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং-এফইএস।
এই অনুষ্ঠানে মুলত, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আর্থসামাজিক উন্নয়ন, অগ্রযাত্রা কীভাবে আরো মজবুত করা যায় সেসব নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের প্রশ্নেও উঠে আসে নানা প্রসঙ্গ।
জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। অবকাঠামো উন্নয়নে দেশটির বিনিয়োগ গুরুত্বপুর্ণ। বলা হয়, বিনিয়োগের অন্যতম পুর্ব শর্ত স্থিতিশীলতা। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতীশী্লতা সংস্কৃতির অংশ। তাই রাষ্ট্রদুতের প্রশ্নছিলো, আসন্ন নির্বাচন নিয়ে। তার মতে, বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ।
তবে, এজন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণও যে গুরুত্বপূর্ণ সেটিও মনে করিয়ে দেন তিনি। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই যাত্রায় জাপান বাংলাদেশের পাশে থাকবে।
ইতো নাওকি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তবে, এ নিয়ে কাজ চলমান আছে।
News Courtesy:
