Centre for Governance Studies, Dhaka

CGS in the media

র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি: পিটার হাস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তবে এটা কোনো শাস্তি নয়। তাদের আচরণ পরিবর্তনের জন্যই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, কাজ করছে। আমরা আশা করছি, র‌্যাবের আচরণ পরিবর্তন হবে।

এ সময় এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া- না দেওয়াটা কোনো বিষয় নয়। কারণ, এটা একটি নীতি। এটা বাংলাদেশ কীভাবে নেয়, দেখার বিষয়।

News Courtesy:

https://www.cvoice24.com/national/news/57231