শনিবার (৩১ আগস্ট) ‘গণতান্ত্রিক পুর্নগঠনের জন্যে সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
ড. আলী রীয়াজ বলেন, ‘সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোনো দল নির্বাচনে ৩০০ আসনও পায়, তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না।’
তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের পক্ষে আমি নই। এটি সংশোধন কোনো কাজে আসবে না। সংবিধান পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই। কারণ, সংবিধানের ৭ অনুচ্ছেদে ‘ক’ ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে, যা সংশোধন করার কোনো উপায় নেই।’
আরও পড়ুন: সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘সাংবিধানিকভাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা। নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল। শেখ হাসিনা নিজের লোকদের কমিশনে বসিয়েছেন।’
আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্যের জায়গাকে গণতন্ত্র মনে করি না। সহনশীলভাবে মতপ্রকাশ এবং মতপ্রকাশে সংখ্যালঘুর নিশ্চয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র। আমাদের সেই গণতন্ত্র পুনর্গঠন করতে হবে। তাই সংবিধানে হাত দেয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সারা হোসেন।
News Courtesy:
https://www.somoynews.tv/news/2024-08-31/2wtG4D84