নীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশের সবাই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা চাই।
যেখানে থাকবে সুষ্ঠুনির্বাচন, প্রতিষ্ঠিত থাকবে আইনের শাসন, থাকবে কথা বলার অধিকার। যেগুলোর উপস্থিতি অনেকটাই নেই। মনে রাখতে হবে, ধর্মনিরপেক্ষতার জন্য গণতন্ত্র প্রয়োজন, আর গণতন্ত্র থাকলেই কেবল সুশাসন প্রতিষ্ঠিত হয়।
সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. আকবর আলি খান।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন একসঙ্গে হবে না। সবার আগে প্রয়োজন গণতন্ত্রের। ধর্মনিরপেক্ষতার জন্য প্রয়োজন গণতন্ত্রের।
দেশের খ্যাতনামা এ অর্থনীতিবিদ বলেন, ১৯৭১ সালের অবস্থা থেকে আমরা অনেক ভালো অবস্থানে এসেছি। আমাদের জাতীয় দারিদ্র্যসীমার হার ছিলো ৭০ শতাংশ, আজ সেটা ২০ শতাংশ-এ। মনে রাখতে হবে, দারিদ্র্য শুধু আমাদের দেশে কমেনি, অন্য দেশেও কমেছে।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে মিত্র হিসেবে ভারত আমাদের পাশে ছিলো। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
News Courtesy:

